সূর্য ও শনির সংযুক্তি বৈদিক জ্যোতিষশাশ্ত্রের অন্যতম ভয়ঙ্কর সংযোগ। উভয় গ্রহই একে অপরের চরম শত্রু। আমাদের একটা সাধারণ ধারণা আছে যে কুষ্টিতে এই সংযোগ খুবই অশুভ। কিন্তু আমাদের বুঝতে হবে যে প্রতি বছর এক মাসের জন্য শনি ও সূর্য কোনো একটি নির্দিষ্ট রাশিতে মিলিত হয়। এই এক মাস সময় কালে যেই জন্মগ্রহণ করুক তার কুষ্টিতে সূর্য ও শনির সংযোগ থাকে।
রাশির বিভিন্ন স্থানে সূর্য ও শনির সংযোগ নিয়ে আলোচনা করবার আগে দেখা যাক জ্যোতিষশাশ্ত্রে সূর্য ও শনি কাকে কাকে সূচিত করে।
সূর্য হল গ্রহজগতের রাজা। এটি প্রচন্ড উষ্ণ, শুষ্ক এবং অগ্নির উপাদানকে সূচিত করে। কেউ সূর্যের কাছে যেতে সাহস করেনা। এটি দম্ভ ও অহংকারে পূর্ণ। এটি আমাদের আত্মাকে সূচিত করে। এটি সম্মান,পরিচিতি, ক্ষমতা ও কর্তৃত্ব দান করে। আধুনিক যুগে এটি শাসক / সরকারকে সূচিত করে।
শনি হল শীতল এবং অত্যন্ত ধীর গতির গ্রহ। এটি নিয়মানুবর্তিতা, গঠন, কঠোর পরিশ্রম প্রভৃতিকে সূচিত করে। এটি বায়ুর উপাদান এবং সমাজের শ্রমজীবী বা দরিদ্র / বঞ্চিত মানুষকে সূচিত করে। এটি একজন কড়া শিক্ষক যিনি শাস্তির মধ্য দিয়ে শিক্ষা দেন এবং ব্যক্তিকে জীবনের উদ্দেশ্য উপলব্ধি করান। এটি দর্শন ও অধ্যাত্ম বাদেরও ইঙ্গিত বহন করে। শনি কর্মকে নিয়ন্ত্রণ করে। এটি আমাদের কৃত কর্মের ফল দেয়।কেউ শনির হাত থেকে নিস্তার পায় না , এমনকি ভগবানও নয়। এটি কর্ম জীবনকে সূচিত করে। সুতরাং শক্তিশালী ও পীড়িত না হওয়া শনি কর্ম জীবনের উন্নতি তে সাহায্য করে।
এখন পৃথক পৃথক স্থানে সূর্য ও শনির সংযোগ নিয়ে আলোচনা করা যাক।এই ফল একই ভাবে সত্যি হয় যখন সূর্য ও শনি স্থান বিনিময় করেন যেটি সূর্য ও শনির মধ্যে পরিবর্তন যোগ ঘটায়। সূর্য হলেন শনির পিতা।কোনো পিতাই পুত্রের সঙ্গে শত্রুর ন্যায় ব্যবহার করেন না কিন্তু পুত্র পিতার সঙ্গে শত্রুর ন্যায় ব্যবহার করতে পারে। সুতরাং এই সংযোগে সূর্য শনির থেকে বেশি কষ্ট ভোগ করেন।সেই জন্য যেসব ব্যক্তির এই সংযোগ আছে তারা কর্মজীবন নিয়ে ভুক্ত ভোগী হন। অনেক মানুষ তাদের এই সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছেন এবং আপনি দেখতে পারেন যে কি ভাবে আমরা তাদের সমস্যার সমাধান করেছি।
সূর্য ও শনি দুষ্ট বুদ্ধি সম্পন্ন শত্রু। সূর্য যদিও শনির পিতা তবুও পিতা–পুত্রের সম্পর্ক মধুর নয়।সূর্য ও শনি উভয়েই একেঅপরকে শত্রু বা তিক্ত প্রতিপক্ষ বলে গণ্য করেন। যেখানে সূর্য দিব্য আলোর প্রকাশ দেয় সেখানে শনি অন্ধকার ও বিষন্নতাকে প্রকাশ করে। উভয়েই চরম শত্রু।
বৈদিক পুরাণে শনি হলেন সূর্য ও তার পত্নী ছায়ার পুত্র।শনি হলেন খোঁড়া কারণ সূর্যের প্রথম পত্নী সঞ্জনার সন্তানদের মধ্যে একজন ক্রোধের বশে তার পায়ে আঘাত করেছিল। সেই জন্য তিনি থেমে থেমে চলেন এবং তাই তিনি গ্রহের মধ্যে ধীরতম গ্রহ।
সূর্য ও শনির সংযোগের ফল বেশি করে অনুভব করা যায় যখন উভয় গ্রহ ডিগ্রি অনুযায়ী একে অপরের কাছাকাছি অবস্থান করে।যদি একটি গ্রহ ১ডিগ্রিতে থাকে এবং অপরগ্রহটি ২৯ ডিগ্রিতে থাকে তখন উভয় গ্রহ একই রাশিতে অবস্থান করলেও তার প্রভাব খুবই কম হবে।যখন সূর্য ও শনি পরস্পরের প্রতি দৃষ্টি দেয় অথবা যখন সূর্য শনির বিপরীতে থাকে বা সূর্য ও শনির মধ্যে পরিবর্তন যোগ ঘটে তখন নীচের ফলগুলি ব্যবহার করা যেতে পারে।
- যে কোনো কুষ্টিতে সূর্য ও শনির সংযোগ হলে পিতার সঙ্গে মতের অমিল / মতানৈক্য হয়। পিতা ও পুত্রের চিন্তা ভাবনা এক হয় না।পিতা ও পুত্রের মধ্যে ব্যক্তিত্বের সংঘাত ঘটতে পারে। সেই ব্যক্তি যার এই সংযোগ রয়েছে তিনি পিতার থেকে সম্পূর্ণ ভিন্ন পেশাগত জীবন বেছে নিতে পারেন।এমনকি যদি ৯ম স্থান ও ৯ম পতি পীড়িত হয় তবে সেই ব্যক্তি অল্প বয়সে তার পিতাকে হারাতে পারেন।
- সরকার এবং নিম্ন বিত্তলোকে দের থেকে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে।
- সূর্য আত্ম বিশ্বাসের প্রতীক। যখন সূর্য শনির সঙ্গে সংযুক্ত হয় তখন তা ব্যক্তির আত্মবিশ্বাসকে দমন করে ও কমিয়ে দেয়, বিশেষত যখন সূর্য ও নীচস্থ হয়। সংযোগের স্থানের ওপর নির্ভর করে জীবন ব্যাপী বিশৃঙ্খলা এবং বিপরীত ধর্মী উভয় সঙ্কটের সৃষ্টি হয়।
- যখন শনি সূর্যের সঙ্গে যুক্ত থাকে , তখন তা ব্যক্তির মধ্যে অহংকার ও ঔদ্ধত্যের কারণ হয়। শনির কঠোর বাস্তবতার কারণে সূর্যের ব্যক্তিত্ব খর্ব/আঘাত প্রাপ্ত হয়। তারা অনুভব করেন যে তারা অনেক দায়িত্ব ও কর্তব্যের দ্বারা ভারা ক্রান্ত। এটি ব্যক্তিকে অল্পবয়সেই পরিণত করে তোলে। সূর্য ও শনির সংযোগ ব্যক্তিকে জীবনে কঠোর পরিশ্রম করায় বিশেষত সেই স্থানে যেখানে এই সংযোগ ঘটে।
- শনি ভালো ফল প্রদান করে যদি এটি সেই স্থানে সূর্যের আগে বসে। এটি সমাজের সেবা করার জন্য একটি শুভ সংযোগ। সরকার, উকিল/আইনজীবী, বিচারপতি,সরকারি আধিকারিক এমনকি রাজনৈতিক নেতাদের ও ৬ষ্ঠ, ৭ম অথবা ১০ম স্থানে শনি ও সূর্যের সংযোগের দিক থেকে লক্ষ্য করা যেতে পারে। সূর্য ও শনির সংযোগ ঔষধ সংক্রান্ত পেশার জন্য শুভ।
- ৭ম স্থানে সূর্য ও শনির সংযোগ হলে স্ত্রীর সাথে সম্পর্কে সমস্যা হতে পারে।যদি বিপরীত ভাবে অবস্থান করে তখন তা মিথ্যা দম্ভের অনুভূতি সৃষ্টি করে এবং বৈবাহিক জীবনে ও ব্যবসার অংশীদারের মধ্যে বিচ্ছেদ ঘটতে পারে।
- ৪র্থ স্থানে সূর্য ও শনির সংযোগ সম্পত্তি বিষয়ক ব্যাপারে পিতা ও পুত্রের মধ্যে সমস্যার সৃষ্টি করতে পারে।যে হেতু ৪র্থ স্থান পারিবারিক সুখের স্থান, তাই ৪র্থ স্থানে শনি – সূর্য জুটি পারিবারিক সুখের পক্ষে ক্ষতিকর হতে পারে। এই স্থান শিক্ষারও স্থান।সুতরাং অশুভ স্থানের পতি সূর্য ও শনির সংযোগ ৪র্থ স্থানে ঘটলে তা প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে এমনকি মায়ের দুরারোগ্য/ দীর্ঘস্থায়ী ব্যাধির কারণ হতে পারে।
- যদি শনি ও সূর্য ২য় স্থানে ঘনিষ্ঠ ভাবে সংযুক্ত থাকে তবে সেই ব্যক্তি অনেক স্বাস্থ্য জনিত সমস্যার সম্মুখীন হতে পারেন।এই সংযোগ ব্যক্তির চোখের দৃষ্টি শক্তিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
- যদি সূর্য এবং শনি, মেষ অথবা মকর রাশিতে মিলিত হয় তখন ব্যক্তি আরও বেশি ভুক্তভোগী হয়।যখন এই মিলন মিথুন রাশিতে ঘটে তখন এটি ততটা অশুভ নয়। মিথুন রাশি বুধ গ্রহের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং সূর্য ও শনি উভয়েই বুধের প্রতি নিরপেক্ষ থাকে। উপরন্তু মিথুন মেধা, বুদ্ধি ও যোগাযোগের প্রতীক। সুতরাং এটি ততটা বিপরীত ফল প্রদান করে না। একই ভাবে কুম্ভ হল বায়বীয় রাশি এবং শনির দ্বারা অধিকৃত।সুতরাং কুম্ভ রাশিতে সূর্য ও শনির সংযোগ ততটা অশুভ নয়। তুলা রাশিতে সূর্য ও শনির সংযোগ সম্পর্কে সমস্যার সৃষ্টি করতে পারে। কিন্তু একই সঙ্গে তুলা রাশিতে সূর্য ও শনির সংযোগ নীচ ভঙ্গ রাজযোগ সৃষ্টি করে যা সূর্যের নীচস্থ হওয়াকে বাতিল করে।
- ১০ম স্থানে সূর্য ও শনির সংযোগ বস্তুগত প্রত্যাশা / দৃষ্টিকোণ জন্য খুবই শুভ।১০ম স্থানে সূর্য শক্তি অর্জন করে এবং শনি পেশাগত জীবনের সূচক হয়ে সর্বদাই ১০ম স্থানে শুভ হয়। এটি আপনাকে এমন একটি পেশা দিতে পারে যেখানে আপনি সমাজের জন্য লড়াই করতে পছন্দ করবেন।এটি সরকারি চাকরির পক্ষেও শুভ। কিন্তু এটি আবার অফিসে বস/উর্ধতন কর্তৃপক্ষ এবং পরিবারে শাশুড়ির সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি করতে পারে।
- ৯ম স্থানে সূর্য ও শনির সংযোগ পিতার পক্ষে ক্ষতিকর হতে পারে।যদি এই দুটি গ্রহ শুভ রাশিতে না থাকে অথবা পীড়িত হয় তখন উচ্চ শিক্ষায় সমস্যার সৃষ্টি হতে পারে। যেহেতু ৯ম স্থান ভাগ্য/অদৃষ্টের স্থান এবং সবচেয়ে শক্তিশালী ত্রিকোণ স্থান, তাই এই স্থানে এইরকম দুটি চরম শত্রুর অবস্থান একেবারেই অনভিপ্রেত বা কাম্য নয়।
- ১১তম স্থানে সূর্য ও শনির সংযোগ আর্থিক প্রাপ্তির পক্ষে শুভ। কিন্তু এটি বড় ভাই -বোনের সাথে মতানৈক্য সৃষ্টি করতে পারে।১১তম স্থান থেকে উভয় গ্রহই শিশুর জন্মের স্থান ৫ম স্থানের ওপর দৃষ্টি দেয়। যদি ৫ম পতি দুর্বল হয় তখন শিশুর জন্ম গ্রহণে সমস্যা হতে পারে।
- ৬ষ্ঠ স্থানে সূর্য ও শনির সংযোগ অত্যন্ত শুভ। এটি আপনার শত্রুদের সম্পূর্ণ রূপে বিনাশ করে। কোর্টে মামলা বা অন্য যে কোনো নিষ্পত্তির ক্ষেত্রে আপনি সহজেই জয়লাভ করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য অর্জনের জন্য এইসংযোগ উপকারী।কিন্তু লোন বা ঋণ নেওয়ার ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। এছাড়া আপনার মামা ও আপনার মধ্যে সমস্যার সৃষ্টি হতে পারে।
- ৮ম স্থানে সূর্য ও শনির সংযোগ যদি লাভজনক ভাবে অবস্থিত হয় তখন তা ব্যবসা বা অংশীদারিত্বের ক্ষেত্রে সাফল্য আনতে পারে।কিন্তু এটি কে বৈবাহিক সুখের পক্ষে শুভ বলে গণ্য করা হয় না। শনি এবং সূর্য উভয় বিচ্ছেদ মূলক গ্রহই যখন ৮ম স্থান অধিকার করে থাকে তখন যদি অন্য প্রশমক উপস্থিত না থাকে তবে বৈবাহিক জীবনে গুরুতর সমস্যা দেখা দিতে পারে।
বৈদিক জ্যোতিষশাশ্ত্রে ভিন্ন ভিন্ন স্থানে সূর্য–শনির সংযোগ , সূর্য ও শনির সমবেত দৃষ্টি এবং সূর্য ও শনির মধ্যে পরিবর্তন যোগ সম্বন্ধে কিছু তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। যদি আপনার আরও কিছু শেয়ার করার থাকে তাহলে নীচে কমেন্ট করুন।যদি আপনার কুষ্টিতে এই সংযোগ থাকে তাহলে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন।