রাহুর মিথুন রাশিতে প্রবেশ এবং কেতুর ধনু রাশিতে প্রবেশের ফল-২০১৯

আগামী মার্চ মাসে, রাশিচক্রে একটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। রাহু ৭ই মার্চ, ২০১৯ এ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং ২৩শে সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত অবস্থান করবে। এখনও পর্যন্ত রাহু কর্কট রাশিতে অবস্থান করছে এবং কেতু মকর রাশিতে অবস্থান করছে। ৭ই মার্চ, ২০১৯ এর পর, রাহু মিথুন রাশিতে প্রবেশ করবে এবং কেতু ধনু রাশিতে প্রবেশ করবে। রাহু এই রাশিতে পরবর্তী দেড় বছর বা ১৮ মাস ধরে অবস্থান করবে। সুতরাং এটি একটি খুবই গুরুত্বপূর্ণ বা অর্থবহ অবস্থান যা সমস্ত মানুষের জীবনকেই হয় ইতিবাচক অথবা নেতিবাচকভাবে প্রভাবিত করবে। যদিও প্রকৃত প্রবেশ মার্চ মাসেই ঘটবে, তবুও আমরা এর প্রভাব এক মাস আগে থেকেই অনুভব করব।

রাশিচক্র বিচার করার সময় আমরা ৪টি গ্রহের অবস্থানের উপর বিশেষভাবে জোর দিই এবং সেগুলি হল- বৃহস্পতি, শনি, রাহু এবং কেতু। এইগুলি খুব ধীর গতির গ্রহ এবং একটি রাশিতে এক বছরের বেশি সময় ধরে অবস্থান করে। সুতরাং তাদের অবস্থানের একটা খুব শক্তিশালী প্রভাব থাকে এবং তা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটায়।

মিথুন রাশি রাহুর পক্ষে এবং ধনু রাশি কেতুর পক্ষে খুবই সহায়ক। কিছু মানুষও আবার মিথুনকে রাহুর পক্ষে এবং ধনুকে কেতুর পক্ষে উচ্চস্থ রাশি বলে গণ্য করেন। বর্তমানে শনিও ধনু রাশিতে অবস্থান করছে এবং কেতুও তাতে যোগ দেবে। এই অবস্থানের প্রথম কয়েক মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অদ্ভুত ফল প্রদান করতে পারে। সুতরাং এই অবস্থানের প্রথম দুই-তিন মাস আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। ধার্মিক রাশি ধনুতে এই শনি-কেতু সংযোগ পার্থিব উন্নতি ও বৃদ্ধির পক্ষে শুভ নয়। যারা ধর্মীয় ব্যাপার নিয়ে চর্চা করেন, তাঁদের এটি বাপকভাবে সাহায্য করতে পারে। অক্টোবর, ২০১৯ এর পরে বৃহস্পতিও ধনুতে প্রবেশ করবে এবং কেতুর সঙ্গে যোগ দেবে। ধনুতে বৃহস্পতি-কেতু সম্পর্ক আধ্যাত্মিক প্রাপ্তির জন্য আরেকটি শুভ যোগ। যদি আপনি ছাত্র হন কিংবা নতুন কোনো বিষয়ে পড়া বা কোর্স করার পরিকল্পনা করছেন, তাহলে এই বৃহস্পতি-কেতুর ধনু রাশিতে অবস্থান আপনাকে সাফল্য দিতে পারে।

এটি একটি সুপরিচিত নিয়ম যে আমাদের জন্মরাশি থেকে প্রবেশ বা গোচর লক্ষ্য করে দেখা উচিৎ। কিন্তু চর্চা করার সময় আমরা দেখেছি যে, শুধু জন্মরাশি থেকেই প্রভাব পরীক্ষা করা উচিৎ নয়, লগ্ন, অরুধা লগ্ন এবং রাশিচক্রে অন্যান্য গ্রহের অবস্থিতি থেকেও এই প্রভাব লক্ষ্য করা উচিৎ।

আরেকটি গুরুত্বপূর্ণ অবস্থান কয়েক মাস পূর্বেই ঘটেছে। আপনি বৃশ্চিক রাশিতে বৃহস্পতির অবস্থান পড়ে দেখতে পারেন।

এখন আমরা বিভিন্ন রাশিতে এই অবস্থানের প্রভাব আলোচনা করে দেখব

মেষ

মেষের ক্ষেত্রে মিথুনে রাহুর প্রবেশ ২০১৯ সালে সার্বিকভাবে ভালো হবে। মেষের ক্ষেত্রে রাহু ৩য় স্থানে প্রবেশ করবে। অশুভ গ্রহ হওয়ার ফলে রাহু সাধারণত ৩য় স্থানে ভালো ফল দেয়। এটি আপনাকে পার্থিব অর্জন এবং পেশাক্ষেত্রেও সাফল্য পেতে সাহায্য করবে। যদি রাহু আপনার রাশিচক্রে শুক্রের উপর ট্রান্সিট করে অথবা শুক্রের থেকে ত্রিকোণে থাকে, তাহলে আপনি প্রচুর আর্থিক প্রাপ্তির অধিকারী হবেন। যদি এটি আপনার রাশিচক্রে শনির সাথে সম্পর্ক স্থাপন করে, তাহলে তা আপনার জীবিকা ক্ষেত্রে পরিবর্তন আনতে পারে। এটি আপনাকে ছোটোখাটো ভ্রমণের সুযোগ এনে দিতে পারে। যেহেতু কেতু আপনার ৯ম স্থানে ট্রান্সিট করছে, তাই জীবনে তীর্থযাত্রার সম্ভাবনা থাকে। ৯ম স্থানে কেতুর অবস্থান আপনাকে আধ্যাত্মিকতা এবং ধর্মীয় আচারের প্রতি বেশি করে অনুরক্ত করে তুলবে। কিন্তু যদি রাহু অথবা কেতু আপনার রাশিচক্রে চন্দ্র অথবা রবির সাথে কোনো সম্বন্ধ স্থাপন করে, তাহলে আপনার পিতা বা মাতার স্বাস্থ্যের অবনতি হতে পারে। যদি আপনার অরুধা লগ্নও রাশি অথবা লগ্নের সাথে মেষ হয় তবে শুভ ফল বা প্রভাবগুলি আরও স্পষ্ট হবে।

বৃষ

বৃষ-র ক্ষেত্রে, ২০১৯ এ মিথুনে রাহুর ট্রান্সিট মিশ্র ফল দেবে। রাহু আপনার ২য় স্থানে ট্রান্সিট করবে এবং এখানে রাহু ব্যয়বৃদ্ধি ঘটাতে পারে। এটি আত্মীয়স্বজনের সঙ্গে সমস্যাও সৃষ্টি করতে পারে। যেহেতু কেতু ৮ম স্থানে ট্রান্সিট করবে, তাই এটি বৈবাহিক জীবনের পক্ষেও শুভ নয়। যেহেতু ১০ম পতি শনি কেতুর দ্বারা পীড়িত হবে, তাই তা পেশা এবং পেশার থেকে অর্জন বা প্রাপ্তির ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি করতে পারে। যদি আপনারও রাশিচক্রে ধনুতে শনি থাকে, তবে পেশাগত জীবনে সমস্যা আরও প্রকট হতে পারে। যখন মঙ্গলও শনি এবং কেতুর সঙ্গে ধনু রাশিতে ট্রান্সিট করবে তখন আপনার আঘাত, দুর্ঘটনা প্রভৃতির থেকে সতর্ক থাকা উচিৎ।

মিথুন

মিথুনের ক্ষেত্রে ২০১৯ সালে রাহু লগ্নভাব এবং ৭ম ভাবে প্রবেশ করবে। সুতরাং বিবাহ এবং বৈবাহিক জীবন নিয়ে আপনার সতর্ক হওয়া খুবই প্রয়োজন। সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সাবধানতা প্রয়োজন। যদি আপনার লগ্ন মিথুন হয়, তাহলে আপনার নিজের স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হওয়া দরকার, আপনার রাশি যদি মিথুন হয় তবে আপনার মায়ের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে। আপনার মানসিক চাপ এবং দুশ্চিন্তা বাড়তে পারে। যেহেতু কেতু ৭ম স্থানের ওপর ট্রান্সিট করবে, তাই এটি আপনার ব্যবসাকেও প্রভাবিত করতে পারে। মিথুনে রাহুর ট্রান্সিটের কারণে আপনি চিরাচরিত প্রথাবহির্ভূত চিন্তাভাবনা করতে সক্ষম হবেন। কিন্তু শনি-কেতু সংযোগের কারণে সফল হওয়া সত্ত্বেও আপনি সেইসব চিন্তাধারাকে বাস্তবায়িত করার পথে সমস্যার সম্মুখীন হবেন। আপনি আকাঙ্খিত সাফল্য পাবেন না।

কর্কট

কর্কটের ক্ষেত্রে,  ২০১৯ এ মিথুনে রাহুর ট্রান্সিট বিদেশ থেকে সুযোগ নিয়ে আসতে পারে। রাহু হল বিদেশের সূচক এবং যখন এটি আপনার ১২তম স্থানে প্রবেশ করবে, তখন এটি বৈদেশিক সম্পর্ক থেকে আপনাকে লাভ দিতে পারে। ৬ষ্ঠ স্থানে কেতুর অবস্থান আপনাকে প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং শত্রুর সঙ্গে মোকাবিলায় সফলতা দিতে পারে। যেহেতু ৭ম পতি শনি কেতুর দ্বারা পীড়িত হন, আপনাকে ব্যবসায় গুপ্তশত্রুতার থেকে সতর্ক থাকতে হবে।

সিংহ

সিংহের ক্ষেত্রে যখন ২০১৯ এ মিথুনে রাহুর ট্রান্সিট ঘটবে, তখন তা শেয়ার বাজারে বিনিয়োগ অথবা ফাটকার ক্ষেত্রে শুভ সুযোগ আনবে। আপনি জনসংযোগ থেকেও ভালো লাভ করতে সক্ষম হবেন। আমদানি-রপ্তানির ব্যবসা থেকেও প্রাপ্তির সম্ভাবনা আছে। কিন্তু রাহু বয়োজ্যেষ্ঠ ভাইবোনের সাথে সমস্যা বা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। ৫ম স্থানে কেতুর উপস্থিতি শিক্ষার জন্য শুভ নয়। সুতরাং ছাত্রদের এই সময়ে অতিরিক্ত প্রচেষ্টার প্রয়োজন। যদি আপনি সন্তানলাভের জন্য পরিকল্পনা করছেন, তাহলে এটি মোটেই ভালো সময় নয়। যেহেতু কেতু ৫ম স্থানে ট্রান্সিট করবে, আপনার এখন থেকে অন্তত ২০১৯ এর শেষ পর্যন্ত সন্তানলাভের পরিকল্পনা করা উচিৎ নয়। নভেম্বর ২০১৯ এ বৃহস্পতির প্রবেশের পর আপনি সন্তানের পরিকল্পনা নিতে পারেন।

কন্যা

কন্যার ক্ষেত্রে, ২০১৯ সালে রাহুর ট্রান্সিট উপকারী হবে। এই ট্রান্সিট ৪র্থ ও ১০ম ভাবে ঘটবে। মিথুন রাশিতে ১০ম স্থানে রাহুর ট্রান্সিট শুভ। রাহু আপনাকে পেশাক্ষেত্রে খ্যাতি ও সম্মান দেবে। এটি আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধিও ঘটাবে। কিন্তু কুষ্ঠীতে ৪র্থ স্থানে কেতুর  ট্রান্সিট পারিবারিক সুখের পক্ষে শুভ নয়। এটি মায়ের স্বাস্থ্যের পক্ষেও শুভ নয়। আপনাকে গৃহশান্তি ও সুখের প্রতি নজর দিতে হবে।

তুলা

তুলার ক্ষেত্রে, ২০১৯ সালে রাহু ৯ম স্থানে এবং কেতু ৩য় স্থানের ওপর ট্রান্সিট করবে। ৩য় এবং ৯ম ভাবে ট্রান্সিট আপনাকে ভ্রমণের অনেক সুযোগ দেবে। যদি আপনার কুষ্ঠী ও দশা শুভ হয়, তবে আপনার বিদেশযাত্রাও হতে পারে। আপনি বিদেশযাত্রার জন্য সংযোগ পড়তে পারেন এবং আপনার কুষ্ঠী তা সমর্থন করে কিনা পরীক্ষা করতে পারেন। কিন্তু ৩য় স্থানে কেতু আপনার কনিষ্ঠ ভাইবোনের সঙ্গে সমস্যার সৃষ্টি করতে পারে। যেহেতু ৯ম স্থান পিতাকে সূচিত করে, ২০১৯ এ রাহুর এই ট্রান্সিট আপনার পিতার স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যার সৃষ্টি করতে পারে।

বৃশ্চিক

বৃশ্চিকের ক্ষেত্রে,  ২০১৯ এ রাহুর ট্রান্সিট ৮ম স্থানে ঘটবে এবং কেতু ২য় স্থানে ট্রান্সিট করবে। এটি একটি কঠিন ট্রান্সিট। ৮ম স্থানে রাহু আপনাকে ব্যবসায় সমস্যা দিতে পারে, বিশেষত যদি আপনার অংশীদারি ব্যবসা থাকে। আপনার সামাজিক মর্যাদা এবং সম্মান প্রভাবিত হতে পারে। ২য় স্থানে কেতুর ট্রান্সিট স্বজনদের সঙ্গে সম্পর্ক এবং আর্থিক প্রাপ্তির পক্ষে শুভ নয়। আপনার আর্থিক পতন ঘটবে।

ধনু

যখন ২০১৯ এ মিথুনে রাহুর ট্রান্সিট ঘটবে, তখন এটি আপনার ৭ম স্থানকে অতিক্রম করবে। যদিও এটি পারিবারিক সুখ এবং বৈবাহিক সম্পর্কের পক্ষে শুভ নয়, তবুও যেহেতু, ৭ম স্থান ব্যবসার স্থান এবং রাহু হল বৈদেশিক সম্পর্কের গ্রহ, তাই যদি আপনি আমদানি-রপ্তানির ব্যবসা করেন, এই ট্রান্সিট আপনাকে ব্যপকভাবে সাহায্য করবে। আপনি এই সময়ে পেশাক্ষেত্রে বিদেশযাত্রারও সুযোগ পেতে পারেন। কিন্তু আপনার লগ্নের ওপর কেতুর এই ট্রান্সিট আপনাকে সামান্য শারীরিক সমস্যা ও কিছু অনর্থক দুশ্চিন্তা দিতে পারে।

মকর

মকরের ক্ষেত্রে এই ট্রান্সিট ৬ষ্ঠ ও ১২তম ভাবে ঘটবে। এখানে, আপনার ৬ষ্ঠ স্থানে রাহুর ট্রান্সিট আপনাকে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সফলতা এনে দিতে পারে, এবং এটি আপনার পেশাগত জীবনের পক্ষেও শুভ। এটি আপনাকে বিভিন্ন চ্যালেঞ্জ ও বাধা-বিপত্তি অতিক্রম করতে সাহায্য করবে। তবে আপনাকে কিন্তু গুপ্তশত্রুতা, ঈর্ষা ও দ্বন্দ্ব থেকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ১২তম স্থানে কেতুর ট্রান্সিট আধ্যাত্মিক জীবনে উন্নতির পক্ষে খুবই শুভ।

কুম্ভ

রাহু যখন মিথুনে প্রবেশ করবে, তখন এটি আপনার ৫ম স্থানকে অতিক্রম করবে এবং কেতু আপনার ১১তম স্থানে প্রবেশ করবে। ১১তম স্থানে কেতুর অবস্থান আগত প্রাপ্তি ও লাভের পক্ষে শুভ। ৫ম স্থানে রাহু আপনাকে ফাটকা থেকে প্রাপ্তি দিতে পারে। কুম্ভের ক্ষেত্রে শনি ও কেতু উভয়েই ১১তম স্থানে ট্রান্সিট করবে। যদিও এটি আপনার সঙ্গে বন্ধুদের অথবা সামাজিক পরিমণ্ডলে ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে।

মীন

২০১৯ এ মিথুনে রাহুর ট্রান্সিট আপনার পক্ষে খুব একটা শুভ হবে না। রাহু আপনার ৪র্থ স্থানে এবং কেতু আপনার ১০ম স্থানে ট্রান্সিট করবে। ১০ম স্থানে কেতুর এই ট্রান্সিট কর্মজীবনে সাফল্যের জন্য শুভ নয়। আপনি কর্মক্ষেত্রে আপনার আকাঙ্খিত উন্নতি ও বৃদ্ধি পাবেন না। কিন্তু নভেম্বর, ২০১৯ এর পর, যখন বৃহস্পতি ধনুতে ট্রান্সিট করবে, পরিস্থিতির পরিবর্তন হবে এবং আপনি আগের চাইতে অনেক বেশি ভালো সাফল্য পাবেন। ৪র্থ স্থানে রাহুর ট্রান্সিট গার্হস্থ্য সুখ-শান্তির জন্যও শুভ নয়।

আগত গুরুত্বপূর্ণ ট্রান্সিট নিয়ে কিছু তথ্য আমি শেয়ার করলাম। এই তথ্য নিয়ে আপনাদের জিজ্ঞাস্য শুনতে এবং তার উত্তর দিতে পারলে খুবই খুশি হব। সুতরাং, আপনাদের মন্তব্য মেসেজ করতে ভুলবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Scroll to Top