৭ম স্থানে বৃহস্পতি

আজ আমরা ৭ম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান ও তার প্রভাব নিয়ে আলোচনা করব।

জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে সর্বাধিক লাভদায়ক গ্রহ হিসাবে গণ্য করা হয়। এটি ধনু এবং মীন রাশিকে নিয়ন্ত্রণ করে। এই গ্রহ কর্কট রাশিতে উচ্চস্থ হয়। বৃহস্পতি এবং ৯ম স্থান পূর্বজন্মের ভাল কাজ এবং এই জন্মে অর্জিত সাফল্য, সম্মান ও ভাগ্যকে প্রদর্শিত করে। বৃহস্পতিকে সমস্ত গ্রহের মধ্যে গুরুগ্রহ বলে বিশ্বাস করা হয়। বৃহস্পতি আপনাকে সমস্ত রকমের সমস্যা এবং দুর্ঘটনা থেকে রক্ষা করবে। এটি আপনার মধ্যে নৈতিকতা, আশা, কৃতজ্ঞতা প্রভৃতি সত্ত্বার উন্নতি ঘটাতে সাহায্য করে। এটি আপনার অন্তর্দৃষ্টিকেও সূচিত করে। মানসিক এবং আধ্যাত্মিক, উভয় প্রকার বৃদ্ধিই বৃহস্পতির দ্বারা নিয়ন্ত্রিত হয়।

কিন্তু, বৃহস্পতি অন্য গ্রহের সঙ্গে সংযুক্ত হয়ে শুভ ও অশুভ উভয় ফলই দিতে পারে। সুতরাং এর অবস্থান শুভ না অশুভ তা যাচাই করে দেখা প্রয়োজন।

যদি বৃহস্পতির অবস্থান অশুভ হয়, তবে তার প্রভাব আপনাকে অতিপ্রশ্রয়, অন্ধ অনুসরণ, দায়িত্বজ্ঞানহীনতা প্রভৃতি দোষে দুষ্ট করতে পারে।

তবে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে নভমসা কোষ্ঠীর বিশ্লেষণ সমানভাবে গুরুত্বপূর্ণ।

৭ম স্থান আমাদের জীবনে বিবাহ, ব্যবসা, অংশীদারি, জীবনসঙ্গী, বিদেশযাত্রা, পেশা প্রভৃতিকে সূচিত করে। ৭ম ভাবে অবস্থিত গ্রহ সাধারণত আমাদের ইচ্ছা ও আশা-আকাঙ্খার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৭ম ভাবে অবস্থিত যেকোনো গ্রহ লগ্নে সরাসরি দৃষ্টি প্রদান করে কোষ্ঠীর ভিতকে পোক্ত করতে সাহায্য করে। তাছাড়া ৭ম স্থানে অবস্থিত গ্রহ অন্যের প্রতি আপনার ব্যবহারেরও প্রকাশ ঘটায়।

বৃহস্পতি এমন একটি গ্রহ যা আমাদের অধিকাংশ ক্ষেত্রেই লাভ প্রদান করে। ৭ম স্থানে বৃহস্পতির অবস্থান আমাদের জীবনে বিবাহ এবং আরও অন্যান্য সম্পর্কের ভাল ও সন্তোষজনক পথ প্রদান করে আমাদের লাভবান করে। ৭ম স্থানে বৃহস্পতি আপনাকে আপনার সম্পর্কের ব্যাপারে সচেতন করে। তাই আপনি একটি লাভদায়ক ও শান্তিপূর্ণ বৈবাহিক জীবন এগিয়ে নিয়ে যেতে সমর্থ হবেন। এছাড়াও এই অবস্থানের ফলে আপনি আইনি বিষয়েও সাফল্য অর্জন করতে পারেন।

৭ম স্থানে বৃহস্পতির অবস্থানের ফলে আপনি একজন ধীর-স্থির প্রকৃতির ব্যক্তি হবেন। জীবনের প্রতি আপনার মনোভাব বন্ধুত্বপূর্ণ হবে, যা আপনাকে চারপাশের মানুষের সঙ্গে দৃঢ় সম্পর্ক স্থাপনে সাহায্য করবে। সেজন্যই বৃহস্পতির এই অবস্থান অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সহায়ক ও লাভদায়ক। আপনি সমাজে অত্যন্ত জনপ্রিয় হতে পারেন এবং সম্পর্কগুলি রক্ষার ক্ষেত্রে সর্বদা সচেতন থাকবেন। যদিও, এই অতিরক্ষণশীলতা কোনও কোনও সময়ে আপনার নিজের ভোগান্তির কারণ হয়ে দাঁড়াতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Scroll to Top