৭ম স্থানে মঙ্গল

রবির মত মঙ্গলও অত্যন্ত শুষ্ক ও উষ্ণ একটি গ্রহ। এটি অগ্নিকে সূচিত করে। এটি আপনাকে মানসিক ও শারীরিক উভয় শক্তিই প্রদান করে। রাশিচক্রে এটি পুরুষত্ব, শক্তি ও আক্রমণাত্মক চরিত্র বিশিষ্ট একটি গ্রহ। এছাড়াও মঙ্গল গ্রহ ইঞ্জিনিয়ার, রিয়েল এস্টেট, সেনাবাহিনী, ঠিকাদার, শল্যচিকিৎসা প্রভৃতি পেশার মানুষকেও ইঙ্গিত করে।

মঙ্গল আপনার মধ্যে যুক্তিবোধ সৃষ্টি করে। আপনি সর্বদা যুক্তিসঙ্গত দৃষ্টিকোণ দিয়ে আলোচনা করতে সক্ষম হবেন। এটি আপনাকে প্রশাসনিক দক্ষতা, দৃঢ়তা, সাহস ও উচ্চাকাঙ্ক্ষা প্রদান করবে। কোনো কোনো সময় এটি যোগকারক হওয়ার ফলে আপনার ধন ও সমৃদ্ধি প্রাপ্তি ঘটবে।

৭ম স্থান আমাদের জীবনে বিবাহ, ব্যবসা, অংশীদারি, জীবনসঙ্গী, বিদেশযাত্রা, পেশা প্রভৃতিকে সূচিত করে। ৭ম ভাবে অবস্থিত গ্রহ সাধারণত আমাদের ইচ্ছা ও আশা-আকাঙ্খার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৭ম ভাবে অবস্থিত যেকোনো গ্রহ লগ্নে সরাসরি দৃষ্টি প্রদান করে কোষ্ঠীর ভিতকে পোক্ত করতে সাহায্য করে।

যেহেতু মঙ্গল শক্তি ও সাহসের সূচক, ৭ম স্তানে অধিষ্ঠান করে এটি আপনার মধ্যে প্রচুর ক্ষমতা ও আক্রমণাত্মক মনভাবের সৃষ্টি করবে। ৭ম স্থানে মঙ্গলের উপস্থিতির কারণে আপনি সর্বদা সব বিষয়ে নিজের কর্তৃত্ব প্রকাশে সচেষ্ট থাকবেন। মঙ্গল এমন একটি গ্রহ, যার সম্বন্ধে আগে থেকে নিশ্চিত করে কিছু বলা যায় না। এই গ্রহ আপনাকে জীবনে চ্যালেঞ্জের মুখোমুখি হবার সাহস জোগাবে। আপনি সকল্প্রকার বিরুদ্ধ শক্তির সঙ্গে লড়াই করতে সক্ষম হবেন। যদি মঙ্গল উচ্চস্থ থাকে, তবে তা আপনার মধ্যে প্রচুর আত্মবিশ্বাসের সৃষ্টি করবে। যদি অন্য কোনো অশুভ যোগ না থাকে, তাহলে আপনি একজন সৎ ও রক্ষণশীল মানুষ হিসাবে পরিচিত হবেন। আপনি রিয়েল এস্টেট, ভূমি, কারিগরি প্রভৃতি ক্ষেত্রে প্রভূত উন্নতি করবেন।

৭ম স্থানে মঙ্গলের অবস্থান মাঙ্গলিক যোগের সৃষ্টি করে। মঙ্গল বিবাহে বাধা ও দীর্ঘতা সৃষ্টি করে। ভুল বোঝাবুঝির কারণে আপনার বিবাহিত জীবন নষ্ট হয়ে যেতে পারে। এর পিছনে নানা কারণের মধ্যে অহংকারবোধ কেই অন্যতম প্রধান হিসেবে ধরা হয়।

নীচস্থ বা পীড়িত মঙ্গল আপনার ব্যবসায়ী অংশীদার দের সঙ্গে সম্পর্কে সমস্যার সৃষ্টি করতে পারে। যদিও আপনার অবিশ্রান্ত কঠোর পরিশ্রম আপনাকে মার্কেটিং, সেলসম্যানশিপ প্রভৃতি ক্ষেত্রে ভাল ফল দেবে।

বিবাহের স্থানে মঙ্গলের প্রভাবকে শুভ বলে গণ্য করা হয় না। এটি বিবাহিত জীবনে হতাশা এনে দিতে পারে। আপনি হয়তো অহঙ্কারবোধের কারণে সবসময় বোঝাপড়ায় রাজি নাও হতে পারেন।

৭ম স্থানে মঙ্গলের অবস্থান পুরুষের চাইতে মহিলাদের ক্ষেত্রে বেশি ক্ষতিকর বলে গণ্য করা হয়। অদম্য অহঙ্কারবোধের কারণে তার স্বামী ও শ্বশুরবাড়ির সঙ্গে মাঝেমধ্যেই ঝামেলার আশঙ্কা থাকে। সুতরাং ৭ম স্থানে মঙ্গলের অবস্থান বিশেষত মহিলাদের পক্ষে একেবারেই শুভ নয়।

তবে উচ্চস্থ মঙ্গলের কারণে তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্তাকে স্বামী হিসেবে লাভ করতে পারেন। এর সাথে যদি ১ম স্থানে উচ্চস্থ বৃহস্পতি অবস্থান করে, তাহলে সেই সংযোগের ফলে বিবাহের পরে সেই মহিলার সামাজিক মর্যাদার উন্নতি ঘটে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Scroll to Top