শনির ১০ম স্থানে অবস্থানের প্রভাব

শনি হল মকর রাশির মালিক যেটি কালপুরুষের ১০ম স্থান। তাই কুষ্টিতে ১০ম স্থানে শনির অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু ১০ম স্থানে শনির প্রভাব আলোচনা করার পূর্বে আমি আপনাদের শনির তাৎপর্য এবং আমাদের জীবনে শনির দ্বারা নিয়ন্ত্রিত বিষয় নিয়ে বলব। জ্যোতিষশাশ্ত্রে ১০ম স্থানের তাৎপর্য সম্বন্ধেও আমি আপনাদের বলব।

শনিকে অনেক সময় ভুল বোঝা হয় এই ভেবে যে এটি একটি ভয়ঙ্কর গ্রহ যা দুঃখ-দুর্দশা নিয়ে আসে। যাইহোক, এটি ভুল কারণ তিনি ন্যায়ের দেবতা। তিনি দুর্বৃত্তদের শাস্তি দেন এবং ধার্মিকদের প্রাপ্তি দেন। যদি কোনো ব্যক্তি জীবনে শুভ ভাব বজায় রেখে চলে তখন তিনি ঐ ব্যক্তির জীবন সমস্ত রকমের সুখ-স্বাচ্ছন্দ্যে পরিপূর্ণ করেন। যদি ধনু অথবা  মীন রাশিতে ১০ম স্থানে শনি অবস্থান করে এবং মঙ্গল দ্বারা দৃষ্টিপ্রাপ্ত না হয় তবে তিনি Moksha প্রদান করেন যা হিন্দুদের কাছে মুক্তি বলে পরিচিত।

শনির তাৎপর্য

জ্যোতিষশাশ্ত্র সম্বন্ধে অধ্যয়নের ক্ষেত্রে শনি গ্রহের একটি তাৎপর্যপূর্ণ স্থান রয়েছে। জ্যোতিষশাশ্ত্র হল গ্রহের গতিবিধি ও মানবজীবনে তার প্রভাব নিয়ে অধ্যয়ন। শনি মকরের অধিপতি হওয়ার কারণে জীবিকা ও পেশাকে সূচিত করে। এটি কঠোর পরিশ্রম, নিয়মানুবর্তিতা, ঐতিহ্য, চিন্তন ক্ষমতা, ন্যায়, আইনশৃঙ্খলা, সমাজের দরিদ্র ও বঞ্চিত মানুষ প্রভৃতিকে সূচিত করে। শনি সেইসব বিষয়ের প্রতিমূর্তি যা গুরুত্বপূর্ণ, চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী এবং জীবনের অন্তর্নিহিত বিষয়। শনি তার সময়কালে যা কিছু দেয় তা সাধারণত ব্যক্তির সঙ্গে থেকে যায়। এটি আপনাকে বাস্তববাদী করে, আপনার চোখ থেকে মোহ বা ভ্রম দূর করে কঠোর সত্যের মুখোমুখি করে। কিন্তু আমরা অধিকাংশ জনই কঠোর সত্যের মুখোমুখি হতে ভয় পাই এবং সেইজন্যই আমরা সবাই শনির সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করি না।

শনির ১০ম স্থানে অবস্থানের শুভ প্রভাব

যখন শনি ১০ম স্থানে অধিষ্ঠান করে তখন এটি ব্যক্তিকে কর্তৃত্ব ও নেতৃত্বের গুণ প্রদান করে। যদিও শনি ব্যক্তির জীবনে অনবরত বাধা-বিপত্তি সৃষ্টি করে। যে ব্যক্তিরা  ১০ম স্থানে শনি নিয়ে জন্মগ্রহণ করেন, তারা মাঝেমধ্যে প্রবল প্রভাবশালী হন। তারা কাজের ক্ষেত্রে  সহজাত নেতৃত্ব গুণের অধিকারী হন এবং মনোভাব ও ব্যবহারের মধ্য দিয়ে অধস্তন কর্মীদের ওপর প্রভাব প্রদর্শন করেন। তারা কঠোর পরিশ্রমী হন এবং দায়িত্বের প্রতি দায়বদ্ধ হন। এই গ্রহের ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই রয়েছে এবং মনে হয় এটি তাৎপর্যপূর্ণভাবে ব্যক্তিকে সমাজের যেকোনো একটি উচ্চ স্থানে পৌঁছে দিতে পারে।

শনিকে অনেক সময় কিং মেকার বলা হয়। এটাও জানা যায় যে তারা চারপাশে শুভ প্রভাব ফেলে যান এবং রাজার মতো আধিপত্য বিস্তার করেন। ১০ম স্থানে শনি থাকা ব্যক্তির শত্রুও থাকে যার পরিণাম ভয়ানক হয়। লগ্ন থেকে ১০ম স্থানে উচ্চস্থ শনির অবস্থান অথবা যদি ১০ম স্থান মকর, কুম্ভ অথবা তুলা হয় তখন এটি খুব লাভদায়ক যোগের সৃষ্টি করে, যার নাম সাসা যোগ। এটি পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে অন্যতম। লগ্ন থেকে ১০ম স্থানে উচ্চস্থ শনির অবস্থান উত্তম পেশা জীবনের জন্য আশীর্বাদ। শনি অন্য কোনো ভাবে দুর্বল না হলে অনেক আর্থিক ভাগ্য প্রদান করে। এটি আপনাকে কোনো বৃহৎ সংস্থার শীর্ষ স্থানে পৌঁছে দিতে পারে। মহান জ্যোতিষী শ্রী বি.ভি রমন তাঁর বিখ্যাত বই “কুষ্টিবিচারের পদ্ধতি” – তে লিখেছেন যে  ১০ম স্থানে শনির অবস্থান ব্যক্তিকে শাসক অথবা মন্ত্রী বানিয়ে দিতে পারে। এটি ব্যক্তির চলার পথে প্রচেষ্টা ও বাধা-বিপত্তি সৃষ্টি করে। সেই ব্যক্তিরা নিজ কর্মস্থলের প্রতি আন্তরিক ও দৃঢ়প্রতিজ্ঞ হয় বলে মনে করা হয় এবং ব্যক্তির নিজের প্রতি অগাধ আস্থা থাকে। ব্যক্তিকে চলার পথে বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয় কারণ এই গ্রহের পথ কখনোই সহজ হয় না, এবং যত দিন যায় তত বেশী গভীর হয়।

যে ব্যক্তিদের ১০ম স্থানে শনি অবস্থান করে তারা পেশার প্রতি একনিষ্ঠ হয় এবং নিজের মাথায় দায়িত্বের বোঝা নেয়, যা তার জীবনে উত্থান-পতনের কারণ হয়। এটি মাঝেমধ্যে বিরক্তিকর/যন্ত্রণাদায়ক হতে পারে এবং সেইজন্য তাদের কর্ম ও পরিবারের প্রতি বিচক্ষণ হওয়ার পরামর্শ দেওয়া হয়। এছাড়াও এই ব্যক্তিরা নিজ চেষ্টায় জীবনে বিপুল বিকাশ অর্জন করে এবং ভবিষ্যতে আরও উত্তম হওয়ার যোগ্য হয়।

এই ব্যক্তিরা সরকারি সূত্রে আনুকূল্য লাভ করে এবং উচ্চপদস্থ কর্মকর্তা, বিশেষত সরকারি কর্তা ও প্রভাবশালী ব্যক্তিদের সাথে মধুর সম্পর্ক বজায় রেখে চলে। ১০ম স্থানে শনি অবস্থান করা ব্যক্তিদের যেকোনো এক ধরণের পেশায় অটল/টিকে থাকার পরামর্শ দেওয়া হয়। যদি ১০ম স্থানে শনি সূর্যের সঙ্গেও যুক্ত থাকে তখন এটি সরকারি চাকরি প্রাপ্তি ঘটাতে পারে।

আপনি কুন্ডলীতে শনি-সূর্য সংযোগের প্রভাব এবং কুন্ডলীতে সরকারি চাকরির জন্য অনুকূল যোগসমূহ সম্পর্কে আরও কিছু পড়ে দেখতে আগ্রহী হতে পারেন।

শনি অবস্থান করা ব্যক্তিদের আধ্যাত্মিক বিষয়ে অধ্যয়নের প্রতি গভীর আগ্রহ থাকে, সেইজন্য তারা মন্দির ভ্রমণ করেন এবং দুঃস্থদের অন্ন, জল ও নানা জনকল্যাণমূলক কর্মকাণ্ড/পরিষেবায় অংশগ্রহণ করেন। এই ব্যক্তিরা নিজেদেরকে নানা প্রকার আসক্তি ও লালসার থেকে বিরত রাখেন।

শনির ১০ম স্থানে অবস্থানের অশুভ/নেতিবাচক প্রভাব

১০ম স্থান থেকে শনি সরাসরি ৪র্থ স্থানে দৃষ্টি দেয়। সুতরাং এটি মাতৃস্থান থেকে সুখের পক্ষে শুভ অবস্থান নয়। যদি ৪র্থ পতি এবং চন্দ্রও পীড়িত হয় তখন বাল্যকালেই মা কে হারাতে হতে পারে। সুতরাং পিতা-মাতার সঙ্গে সম্পর্কে সমস্যার সৃষ্টি হতে পারে।

যখন শনি ১০ম স্থানে অবস্থান করে তখন বিবাহে বিলম্ব হতে পারে। এটি পারিবারিক সুখ ও বৈবাহিক জীবনের জন্যও শুভ নয়। এখান থেকে শনি বিবাহের ৭ম স্থানে দৃষ্টি দেয়। এটি বিবাহকে শুধুমাত্র দায়বদ্ধতা এবং নিষ্প্রাণ বানিয়ে দেয়। কিন্তু যখন শনি কুন্ডলীতে ৮ম স্থানে অবস্থান করে তখন ততটা অশুভ নয়। কিন্তু,  যদিও ১০ম স্থানে শনি বিবাহের বিলম্ব সৃষ্টি করে তবুও যদি পীড়িত না হয় তবে এটি বিবাহকে স্থিতিশীল রাখে।

যদি শনি নীচস্থ বা দুর্বল হয় তখন কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সমস্যার সৃষ্টি হতে পারে। এটি উন্নতিকেও বিলম্বিত করে। আপনি আপনার কাজের ক্ষেত্রে সম্পূর্ণ তৃপ্তি পান না। যেহেতু শনি ধীর গতির গ্রহ, তাই আপনার মনে হতে পারে যে আপনার প্রাপ্য উন্নতি আপনি পাচ্ছেন না। তাই এটি অতৃপ্তি/অসন্তোষ সৃষ্টি করে। এটি আপনাকে পরিবর্তনের প্রবণতা দেয়। ১০ম স্থানে শনি-কেতু সংযোগ এই অতৃপ্তির অনুভবকে আরও বাড়িয়ে দেয়। যদি ক্ষতিকারক নভমসায় শনি ৮ম পতির সঙ্গে যুক্ত থাকে তখন কর্মস্থলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য সমস্যা হতে পারে। ১০ম স্থানে পীড়িত শনি ভাগ্যে প্রচুর মন্দা আনে এবং জীবন সংগ্রাম-সংঘর্ষপূর্ণ হয়ে পড়ে। বেকারত্ব, আংশিক বেকারত্ব অথবা চাকরি হারানো প্রভৃতি ১০ম স্থান বা পতির সঙ্গে শনির সংযোগ বা অবস্থানের দ্বারা সূচিত হয়।

  • জ্যোতিষের প্রয়োজনীয়তা কি এবং আমাদের জীবনে এর ভূমিকা

 

শনির ১০ম স্থানে গমনের প্রভাব

যখন শনি ১০ম স্থানে গমন করে তখন নিরাপত্তা ও কার্য সম্পাদনের প্রয়োজনীয়তা আপনার পেশা, ব্যবসা বা কারবার, দায়িত্ববোধকে প্রভাবিত করার মধ্যে দিয়ে আপনার জীবনের গঠনকে প্রভাবিত করে। বিশ্বাস, জ্ঞান ও জীবন দর্শন, যা আপনি সবেমাত্র অর্জন করেছেন। যখন শনি অন্য স্থানগুলি অতিক্রম করে ১০ম স্থানে প্রবেশ করে, তখন ব্যক্তি নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জের মুখোমুখি হন এবং সাফল্যের স্পষ্ট সন্ধান পান। শনি উচ্চাকাঙ্ক্ষা, সামাজিক ভূমিকা প্রভৃতির প্রতি মনোযোগ দেয়, যার ফলে সমাজে ও কর্মস্থলে ব্যক্তি নিজের উত্থান ঘটানোর ক্ষমতা রাখে। এমনকি,  এটি কঠিন পরিস্থিতিতে ব্যক্তির অধ্যবসায় ও সহনশীলতার প্রতিও লক্ষ্য রাখে বা নিয়ন্ত্রণ করে।

এটি  উদ্বেগ ও হতাশার সময় হতে পারে এবং ব্যক্তি কর্মস্থলে দায়িত্ব ও বাধ্যবাধকতার ভারে ভারাক্রান্ত অনুভব করেন। যদিও সবকিছু ঠিকঠাক চলে তবুও জীবনকে নিষ্প্রাণ মনে হয়, তাই ব্যক্তিকে অধ্যবসায়ের কৌশল আয়ত্ত করতে হয়। ব্যক্তিকে কঠোর পরিশ্রম ও বুদ্ধিমত্তা উভয় প্রকারেই কাজ করতে হয়,  যাতে সে সীমাবদ্ধতার সঠিক পরিমাপ করে সফল পরিশ্রমের ফসল নিয়ে আসতে পারে।

শনির ১০ম স্থানে প্রবেশের ফলে সম্ভাবনা সমূহ

  • জমিবিতর্ক, ব্যবসারপ্রতিষ্ঠাএবংরাজনৈতিকআধিপত্যেরমতোদীর্ঘকালীনলক্ষ্যপূরণ।
  • ব্যবসা, শিক্ষাওক্রীড়াক্ষেত্রেনেতৃত্বগুণ।
  • অর্জিতসম্পত্তিওব্যক্তিগতক্ষমতাবৃদ্ধি। শীর্ষস্থানীয়সরকারিক্ষেত্রেপদপ্রাপ্তিআশাকরাযায়।
  • ইতিবাচকও নেতিবাচকউভয়প্রকারেইঅন্যদেরওপরপ্রভাববিস্তার।
  • সাফল্যেরপুনর্মূল্যায়নএবংউদ্ভিদওপ্রাণীকুলেরপ্রতিসহৃদয়তা।

শনির ১০ম স্থানে প্রবেশের নেতিবাচক প্রভাব

  • ভুল স্থানে/জায়গায় প্রচুর পরিমাণে দায়িত্ব গ্রহণ করা।
  • পরিবারেরপ্রতিঅবহেলাকরাএবংকাজপাগলবাসর্বদাকাজেরনেশায়মত্তথাকা। এরফলে  দাম্পত্যজীবনকেক্ষতিগ্রস্তহয়এবংপরিবারেসমস্যারসৃষ্টিহয়।
  • অতীতেব্যর্থতারজন্যহতাশাওদুর্ঘটনা। কোনোব্যবসায়িকসিদ্ধান্তেপরাজয়েরঅনুভূতিওঅনিবার্য।

এখন আমাকে বিভিন্ন রাশিতে ১০ম স্থানে শনির অবস্থানের প্রভাব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চেষ্টা করার সুযোগ দিন।

মেষ রাশিতে ১০ম স্থানে শনি- কর্কট লগ্নস্থদের ক্ষেত্রে মেষ ১০ম স্থান হয়। কর্কট লগ্নস্থদের জন্য শনি সবচেয়ে ক্ষতিকারক গ্রহ কারণ এটি ৭ম ও ৮ম স্থানের অধিকারী হয়। যখন শনি মেষ রাশিতে অবস্থান করে, তখন শনি নীচস্থ হয় এবং ১০ম স্থানে নীচস্থ গ্রহের উপস্থিতি একেবারেই ভালো নয়। যেহেতু শনি ৭ম ও ৮ম পতি হয় তাই এটি পেশা বা জীবিকার ক্ষেত্রে অনেক সংগ্রাম ও উত্থান-পতন নিয়ে আসে। আবার যদি শনি, লাভদায়ক বৃহস্পতির দ্বারা দৃষ্টি প্রাপ্ত হয় তখন তা নেতিবাচক প্রভাবকে অনেক ভালোভাবেই কমিয়ে দেয়। কিন্তু স্পষ্ট ধারণা পাবার জন্য আমাদের বিভাগীয় কুষ্টি গুলিও পরীক্ষা করা প্রয়োজন।

বৃষ রাশিতে ১০ম স্থানে শনি- সিংহ লগ্নস্থদের ক্ষেত্রে বৃষ ১০ম স্থান হয়। সিংহ লগ্নস্থদের ক্ষেত্রেও শনি সবচেয়ে নেতিবাচক গ্রহ। এটি যে শুধু ৬ষ্ঠ ও ৭ম স্থান অধিকার করে থাকে তাই নয়, এটি লগ্নস্থ পতির শত্রুও হয়। সুতরাং যতক্ষণ না পর্যন্ত শনি কোনোভাবে সবল হচ্ছে ততক্ষণ এটি সাধারণত কোনো শুভ ফল প্রদান করে না। কিন্তু ১০ম পতি শুক্র হল শনির বন্ধু এবং একটি পার্থিব রাশি। সুতরাং বৃষ রাশিতে শনির উপস্থিতি সুখকর। যদি এটি অন্য কোনো গ্রহের দ্বারা পীড়িত না হয় তবে এটি উত্তম পেশা প্রদান করে। যদি ১০ম স্থানে এটি মঙ্গলের সাথে সংযোগ স্থাপন করে তখন তা পেশাগত সাফল্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ হয়, কারণ সিংহ লগ্নস্থদের ক্ষেত্রে মঙ্গল হল যোগকারক গ্রহ। আপনি অর্থ, বিলাস দ্রব্য, ঔষধ, স্বাস্থ্য পরিষেবা প্রভৃতি সম্বন্ধীয় পেশার সঙ্গে যুক্ত হতে পারেন।

মিথুন রাশিতে ১০ম স্থানে শনি- কন্যা লগ্নস্থদের ক্ষেত্রে মিথুন হল ১০ম স্থান। মিথুন রাশিতেও শনির উপস্থিতি স্বস্তিদায়ক হয়, কারণ মিথুন হল বায়বীয় রাশি এবং পার্থিব ও বায়বীয় রাশিতে শনি খুবই স্বস্তিদায়ক। ৫ম পতি হিসেবে শনির ১০ম স্থানে অবস্থান মিথুন রাশিতে শুভ রাজযোগ সৃষ্টি করে। এটি শিক্ষায় অনেক উন্নতি প্রদান করে এবং ব্যক্তিকে মেধাবী তৈরী করে। এটি ব্যক্তিকে সাংবাদিকতা, যোগাযোগ ব্যবস্থা, ক্রয়-বিক্রয়, হিসাবরক্ষণ প্রভৃতি সম্পর্কিত পেশা প্রদান করে। আপনি আপনার মেধার সাহায্যে উপার্জন করতে সক্ষম হবেন।

কর্কট রাশিতে ১০ম স্থানে শনি- তুলা লগ্নস্থদের ক্ষেত্রে কর্কট হল ১০ম স্থান। তুলা লগ্নস্থদের ক্ষেত্রে শনি হল যোগকারক গ্রহ। ১০ম স্থানে শনির অবস্থান অত্যন্ত লাভদায়ক। এটি আপনাকে অত্যন্ত ভালো পেশাগত সাফল্য দেয়। যেহেতু চন্দ্র শিল্পকলা, সঙ্গীত, ভ্রমণ প্রভৃতির সঙ্গে সম্পর্কিত, তাই আপনি এই সমস্ত বিষয়ের সাথে সম্পর্কযুক্ত পেশা নির্বাচন করতে পারেন। এটি আপনাকে কর্মসূত্রে প্রচুর ভ্রমণের সুযোগ দেয়।

সিংহ রাশিতে ১০ম স্থানে শনি- বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে সিংহ ১০ম স্থান হয়। যখন শনি ১০ম স্থানে অবস্থান করে তখন তা খুবই অস্বস্তিকর হয়, কারণ সিংহ সূর্যের দ্বারা অধিকৃত হয়। বৃশ্চিক লগ্নস্থদের ক্ষেত্রে শনি ৪র্থ পতিও হয়। সুতরাং কেন্দ্রীয় পতি হয়ে কেন্দ্র স্থানে অবস্থান শুভ, কিন্তু শনির কিছু তাৎপর্যের কারণে নিশ্চিতভাবেই ভোগান্তি হয়। এটি সরকারি চাকরির পক্ষে শুভ, কারণ সিংহ সূর্যের দ্বারা অধিকৃত হয় এবং সূর্য শাসককে সূচিত করে। সুতরাং এটি সরকারি চাকরির পক্ষে শুভ এবং এটি একটি সৃষ্টিশীল/সৃজনশীল রাশি। সুতরাং এটি সৃষ্টিশীল পেশা প্রদান করে।

কন্যা রাশিতে ১০ম স্থানে শনি- উচ্চস্থ রাশিতে গমনের ফলে এটি খুবই শক্তিশালী হয়। ধনু লগ্নস্থদের ক্ষেত্রে শনি ২য় ও ৩য় পতি হয়। সুতরাং জীবিকা সম্পর্কে ব্যক্তি সদা সচেষ্ট থাকে। এটি আপনার ছোট ভাই-বোনকে খুবই ভাগ্যবান বানিয়ে দেয়, কারণ শনি ৩য় স্থানে দৃষ্টি দেয়, যা তার নিজস্ব রাশি। এটি আপনাকে ব্যবসায় প্রতিষ্ঠা পেতে সাহায্য করে।

তুলা রাশিতে ১০ম স্থানে শনি- তুলা হল উচ্চস্থ রাশি এবং যখন তুলা রাশিতে ১০ম স্থানে শনি অবস্থান করে তখন এটি সাসা যোগ সৃষ্টি করে। শনি তখন লগ্নপতিও হন। সুতরাং লগ্নস্থ পতি হয়ে ১০ম স্থানে এর উপস্থিতি, যা খুবই উচ্চস্থ স্থান, তা অত্যন্ত অনুকূল হয়। যদি নভমসায় শনি নীচস্থ না হয় অথবা অন্য কোনো ভাবে দুর্বল না হয় তবে এটি ব্যক্তিকে সমাজে প্রতিষ্ঠিত করে এবং পেশাগত দিক থেকে উচ্চতা দেয় বা উচ্চ স্থানে পৌঁছে দেয়। ব্যক্তি কর্মস্থলে উচ্চপদ ও কর্তৃত্ব উপভোগ করেন।

বৃশ্চিক রাশিতে ১০ম স্থানে শনি- কুম্ভ লগ্নস্থদের ক্ষেত্রে বৃশ্চিক ১০ম স্থান হয়। শনি হল লগ্নপতি। যখন বৃশ্চিক রাশিতে ১০ম স্থানে শনি অবস্থান করে তখন এটি পেশাগত সাফল্যের ক্ষেত্রে সাহায্য করে। শনি ১২তম পতিও হয় এবং বৃশ্চিক হল জলতত্ত্বের রাশি। সুতরাং বৃশ্চিক রাশিতে এর অবস্থান আপনাকে কর্মসূত্রে বিদেশ ভ্রমণের সুযোগ দিতে পারে। এটি ব্যক্তিকে  ইঞ্জিনিয়ারিং/যন্ত্রবিদ্যা ঔষধ প্রভৃতি সম্পর্কিত পেশার সাথেও যুক্ত করতে পারে।

ধনু রাশিতে ১০ম স্থানে শনি- মীন লগ্নের ক্ষেত্রে ধনু ১০ম স্থান হয়। এটি বৃহস্পতির দ্বারা অধিকৃত হয়। বৃহস্পতি ও শনি নিরপেক্ষ হয় এবং ধনু হল একটি লাভদায়ক রাশি। ধনু রাশিতে শনি ভালো ফল দেয়। এটি ব্যাংক, শিক্ষা প্রভৃতি ক্ষেত্রে পেশা প্রদান করতে পারে।

মকর রাশিতে ১০ম স্থানে শনি- মকর হল শনির নিজস্ব রাশি। সুতরাং ১০ম পতি হিসেবে ১০ম স্থানে শনির অবস্থান অত্যন্ত লাভদায়ক। পেশার ক্ষেত্রে মকরের বিশেষ তাৎপর্য আছে। মকর রাশিতে ১০ম স্থানে শনি আবার সাসা যোগ সৃষ্টি করে। যদি এই শনি বৃহস্পতির দ্বারা দৃষ্টি প্রাপ্ত হয় তখন তা এই শক্তির আরও বৃদ্ধি ঘটায়। এটি আপনাকে জীবনে প্রতিষ্ঠিত করে এবং বিত্তশালীও করে তোলে।

কুম্ভ রাশিতে ১০ম স্থানে শনি- কুম্ভ হল শনির মূল ত্রিকোণ রাশি। এটি কুম্ভ রাশিতে অত্যন্ত শক্তিশালী হয়। লগ্নপতি বৃষও শনির পরম বন্ধু। সুতরাং আবারও ১০ম পতি হিসেবে ১০ম স্থানে শনির অবস্থান চমৎকার ফল দেয়। যদি অন্য কোনো ভাবে দুর্বল না হয় তবে শনির অবস্থানকালীন ব্যক্তির প্রভূত উন্নতি হয়।

মীন রাশিতে ১০ম স্থানে শনি- মিথুন লগ্নস্থদের ক্ষেত্রে মীন ১০ম স্থান হয়। মীন রাশিতে শনি দুর্বল হয়। মীন হল জলতত্ত্বের রাশি এবং এর নীচস্থ রাশি মেষের দিকে শনি এগিয়ে যায়। সুতরাং মীন রাশিতে শনি খুব সন্তুষ্ট হয় না। কিন্তু যদি মীন রাশিতে শনি রাহু অথবা শুক্রের মতো গ্রহের সঙ্গে যুক্ত হয় তখন এটি ব্যক্তিকে বিদেশের মাটিতে উত্তম পেশাগত জীবন দিতে পারে।

উপসংহার

যেহেতু শনি কালপুরুষের ১০ম স্থান অধিকার করে এবং যেহেতু শনি সূচকও হয়, তাই শনি সাধারণত ১০ম স্থানে ভালো ফল দেয়। ১০ম স্থান হল উপচয় স্থানগুলির মধ্যে অন্যতম। উপচয় স্থানে ক্ষতিকারক গ্রহ গুলি শক্তিশালী হয়। এটি ব্যক্তিকে বিচারপতি, ইঞ্জিনিয়ার প্রভৃতি পেশা বা চাকরির ক্ষেত্রে সাফল্য দেয়। লোহা, তেল, খনিজ সম্পদ প্রভৃতি সম্পর্কিত পেশার ক্ষেত্রেও সফলতা প্রদান করে। ১০ম স্থানে শনি-মঙ্গল সংযোগ ব্যক্তিকে খুব ভালো ইঞ্জিনিয়ার তৈরী করতে পারে। যদি আপনার লগ্ন থেকে ১০ম স্থানে শনি অবস্থান করে তখন চাকরি দিয়ে পেশাজীবন শুরু করার খুব ভালো সম্ভাবনা থাকে। এটা অনেকটা আপনার হাতে থাকা সাদা কাগজের মতো, যেখানে আপনি নিজের চেষ্টায় নিজের ভাগ্য রচনা করতে পারবেন। এটি আপনাকে সমাজে নাম, খ্যাতি এবং পরিচিতি অর্জন করতে সাহায্য করবে। কিন্তু যদি কোনোভাবে নীচস্থ, পীড়িত বা দুর্বলীকৃত হয় তখন এটি বাধার সৃষ্টি করে এবং উন্নতির গতি ধীর করে দেয়। এটি হতাশা সৃষ্টি করে এবং আপনি পেশা ক্ষেত্রে সাফল্য অর্জনে অপারগ হন।

১০ম স্থানে শনির অবস্থান ব্যক্তির জীবনে চ্যালেঞ্জের সৃষ্টি করে যার ফলে সে এই শিক্ষা পায় যে সমগ্র জগৎ আলো এবং অন্ধকার উভয়ের দ্বারাই পরিপূর্ণ। ব্যক্তিকে জীবনে সমস্ত নজিরবিহীন চ্যালেঞ্জের প্রতিরোধ করার জন্য এবং সত্যিকারের মানুষ হওয়ার জন্য  জীবনে চলার পথের উন্নতি সাধন করতে হয়। মানসিকভাবে মনে করা হয় যে জীবনে বাধা-বিপত্তি ছাড়া একজন ব্যক্তি সাফল্যের অর্থ উপলব্ধি করতে পারে না। সর্বোপরি, সোনা একমাত্র তখনই চকচক করে যখন তাকে আগুনে পোড়ানো হয়।

১০ম স্থানে শনি অধিষ্ঠান করা কিছু বিখ্যাত ব্যক্তিত্বেরা হলেন মহম্মদ আলি, গ্যারি ব্যাসি, অ্যান্টন পাভলোভিচ চেকভ্, রাষ্ট্রপতি,  কোপারনিকাস, মেরী ক্যুরি, ভাস্কর ডিক্যাপ্রিয়, কবি, অ্যালবার্ট আইনস্টাইন, টি.এস. এলিয়ট, স্যালি ফিল্ড, ভিনসেন্ট ফক্স, ডিক গ্রেগরি, হিটলার, জন হার্ট, বার্ল ইভ্স, পিটার জেনিংস, জন এফ. কেনেডি, হেলমুট লোল, ম্যালকম এক্স, কমেডিয়ান/কৌতুকাভিনেতা মার্ক্স, চার্লি মিঙ্গাস, ফ্র্যাঙ্কো মিট্টারেন্ড, জাতীয় নেতা, রঙ্গমঞ্চাভিনেতা, নাট্যাভিনেতা, অ্যাল প্যাসিনো, ভাস্কর, কৌতুক রচয়িতা এরিক সেভারেইড, ওয়াইল্ড এবং ওপ্রা উইনফ্রে। ১০ম স্থানে শনির অবস্থান থাকা এরকম আরও অনেক বিখ্যাত ব্যক্তি আছেন যারা নিজের জীবনে প্রচুর সাফল্য ও দুঃখ-দুর্দশা দুটোই পেয়েছেন। কিন্তু মনে রাখবেন যে জ্যোতিষশাশ্ত্রে দৃষ্টি, শক্তি, যোগ, বিভাগীয় কুষ্টির পরিস্থিতি এবং আরও অনেক বিষয়ের ওপর সমস্ত প্রভাব নির্ভর করে।

আমি ১০ম স্থানে শনির প্রভাব নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। নীচে কমেন্ট করে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে ভুলবেন না। যদি আপনি এখনো আপনার ক্ষেত্রে শনির প্রভাব সম্বন্ধে নিশ্চিত না হন তবে আমার পরামর্শ নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Scroll to Top