৭ম স্থানে রবি

রবি হল গ্রহজগতের অধিপতি। এটি খুব উষ্ণ ও শুষ্ক একটি গ্রহ যা অগ্নিতত্ত্বকে সূচিত করে। এটি আমাদের আত্মারও সূচক। রবি আমাদের নাম, পরিচিতি, ক্ষমতা, কর্তৃত্ব ইত্যাদি প্রদান করে। আমাদের স্বাভিমান, আমিত্ব ও পরিপূর্ণতাও রবির দ্বারা পরিচালিত হয়। সুতরাং, আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধির ক্ষেত্রে রবির প্রাণশক্তির গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

৭ম স্থান হল আমাদের জন্মকোষ্ঠীর কেন্দ্রস্থান। ৭ম স্থানে অধিষ্ঠান করা গ্রহ সরাসরি আমাদের জীবনে প্রভাব ফেলে। ৭ম স্থান আমাদের জীবনসঙ্গী, বৈবাহিক জীবন ও উপার্জনের স্থান। এটি বিদেশযাত্রা, পেশা, ব্যাবসা প্রভৃতিকেও সূচিত করে।

রবি যখন আপনার ৭ম স্থান বা ভাবে অবস্থান করে, তখন আপনার ব্যক্তিত্ব সরাসরি রবির দ্বারা প্রভাবিত হবে। এটি আপনাকে স্বাভিমান, আত্মবিশ্বাস এবং প্রশাসনিক ক্ষমতা প্রদান করবে। যেহেতু এটি অগ্নি অথবা শক্তির সূচক, তাই এটি আপনাকে সকলপ্রকার দুরারোগ্য ব্যাধি থেকে দূরে রাখতে সক্ষম। রবির উপস্থিতি আপনার মনে ক্রোধের সঞ্চার করতে পারে, কিন্তু তা আপনার জীবনে অগ্রগতির পথে সহায়ক হবে।

যদি রবি আপনার ৭ম স্থানে অবস্থান করে তবে, তা আপনাকে সরকারী সংস্থায় চাকরি বা পেশা প্রদান করতে পারে। যদি রবি শুভ ভাবে অবস্থান করে তখন প্রাত্যহিক উপার্জন, ব্যবসার অংশীদারিত্ব প্রভৃতি ক্ষেত্রে শুভলাভ তরান্বিত হবে। ৭ম স্থানে যদি রবি শক্তিশালী হয় তবে, তা আপনাকে পেশাক্ষেত্রে উচ্চতার শিখরে নিয়ে যেতে সক্ষম হবে। সরকারী ক্ষেত্রগুলি থেকে আপনি শুভ লাভ প্রাপ্ত হবেন।

উচ্চস্থ রবির উপস্থিতি আপনাকে একজন ভালো ম্যানেজার তৈরি করবে। আপনি অন্যান্যদের নিজের অধীনে কাজ করাতে সক্ষম হবেন। একজন আইনজীবী, বিচারপতি বা রাজনৈতিক ব্যাক্তিত্বের ন্যায় মানুষকে কাছে টানার গুণ আপনার মধ্যে বিরাজ করবে।

কিন্তু ৭ম স্থানে রবি আপনার মধ্যে অনেকখানি অহংকারবোধ সৃষ্টি করতে পারে। আপনার পক্ষে সংসারে বা জীবনে সব ক্ষেত্রে সমঝোতা করা সহজ হবে না। রবি একটি তপ্ত গ্রহ হওয়ার কারণে তা যেই স্থানে অবস্থান করে, তার এক বা একাধিক তাৎপর্যকে নিশ্চিতভাবেই ধ্বংস করবে। সুতরাং, ৭ম স্থানে উচ্চস্থ হওয়া সত্ত্বেও তা কিছু ক্ষেত্রে ভোগান্তির কারণ হবে। ৭ম স্থানে রবির উপস্থিতি বৈবাহিক জীবনের পক্ষে ভালো নয়। কিন্তু যদি রবি শুভ ভাবে অবস্থান করে তবে, আপনার বৈবাহিক জীবন দুর্দান্ত হবে, এমনকি আপনার বিবাহ আপনাকে খ্যাতি ও জনপ্রিয়তাও এনে দিতে পারে।

যদি রবি নিচস্থ হয় অথবা শত্রু রাশিতে অবস্থান করে তবে, স্বাভাবিকভাবেই অশুভ ফল আশা করা যায়। আপনি সরকারী চাকরি প্রাপ্তিতে সক্ষম হবেন না। পিতার সঙ্গে সমস্যার সৃষ্টি হতে পারে। ব্যাবসার অংশীদারের সঙ্গেও মনোমালিন্য বা সমস্যা হবে। রবি যদি ৭ম স্থানে শুভ গ্রহের দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় তবে তা আপনাকে প্রচুর ভ্রমণের সুযোগ দেবে। যদি রবি ৯ম অথবা ৩য় পতি হিসেবে ৭ম স্থানে অবস্থান করে, তবে তা বিদেশযাত্রার পক্ষে খুবই শুভ।

যদি রবি বুধের সঙ্গে ৭ম স্থানে অবস্থান করে, তখন তা বুধাদিত্য যোগ নামে একটি খুব শুভ যোগের সৃষ্টি করে, যা আপনাকে অত্যন্ত মেধাবী করে তুলবে। এটি উত্তম শিক্ষা এবং যোগাযোগের ক্ষমতা প্রদান করবে। যদি ৭ম স্থানে এই রবি-বুধ সংযোগ বৃহস্পতির দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয়, তাহলে শিক্ষালাভের পক্ষে তা খুবই শুভ।

৭ম স্থানে রবির উপস্থিতি বিবাহকে দীর্ঘায়িত করবে। রবির এই অবস্থান প্রাপ্তির ফলে আপনি কখনোই বৈবাহিক সম্পর্কে সম্পূর্ণ সুখী হতে পারবেন না কারণ রবি অহঙ্কারবোধের জন্ম দেয়, যা ভালবাসা বা সম্পর্কের পক্ষে কখনোই শুভ নয়।

আপনি আপনার সঙ্গীকে নিয়ে গর্ব অনুভব করতে চাইবেন। ৭ম স্থানে রবির উপস্থিতি আপনাকে সম্ভ্রান্ত পরিবারের থেকে বৈবাহিক সঙ্গীর প্রাপ্তি ঘটাবে। আপনার সঙ্গী সমাজে সম্মানপ্রাপ্ত হবেন। রবি যদি উচ্চস্থ হয় অথবা বৃহস্পতির সঙ্গে সংযোগ প্রাপ্ত হয় তবে, আপনি উত্তম জীবনসঙ্গী লাভ করবেন এবং আপনার সঙ্গী আপনাকে পেশাক্ষেত্রে আর্থিক সমৃদ্ধি পেতে সাহায্য করবেন।

কিন্তু যদি রবি নীচস্থ হয় বা কোনো অশুভ গ্রহের দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় তাহলে, তা আপনার বৈবাহিক জীবন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। ৭ম স্থানে রবির উপস্থিতির ক্ষেত্রে বিবাহ ও অংশীদারিত্ব আপনার জীবনে একটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কিছু ব্যাতিক্রম অবশ্যই আছে। যদি কোনও ব্যক্তির ৭ম স্থানে বৃহস্পতি বা শুক্রের মতো গ্রহের শুভ প্রভাব থাকে তবে, প্রভাবে পরিবর্তন আসবে।

আমি নভমসায় ৭ম স্থানে বিভিন্ন গ্রহের অবস্থানের প্রভাব সম্পর্কে আগেই লিখেছি। আরও তথ্য জানতে হলে আপনি এটি পড়ে দেখতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Scroll to Top