৭ম ভাবে বুধ

বুধ হল সূর্যের সবথেকে নিকটতম গ্রহ। পুরাণ ও জ্যোতিষশাস্ত্রে একে কিছু উত্তম গুণ যেমন, মেধা, চতুরতা, বুদ্ধিদীপ্ততা প্রভৃতির কারক হিসেবে বর্ণনা করা হয়েছে। বুধ হল মিথুন এবং কন্যা রাশির নিয়ন্ত্রক। মিথুন মেধা ও যোগাযোগকে ইঙ্গিত করে, যেখানে কন্যা রাশি ব্যবসার ইঙ্গিতবাহক। সুতরাং, বুধ ব্যক্তিকে যোগাযোগ ও প্রকাশে সক্ষম করে এবং তাকে সব বিষয়ে কৌতূহলী করে তোলে। ব্যবসা, একাউন্টস, ব্যাঙ্ক এবং কম্পিউটারের মত অর্থনৈতিক ক্ষেত্রগুলিকেও এই গ্রহ ইঙ্গিত করে।

বুধ আপনাকে যুক্তিবাদী হয়ে উঠতে সাহায্য করে। আপনার রাশিচক্রে বুধ শক্তিশালী হওয়ার কারণে আপনি দুর্দান্ত যুক্তি ও বিশ্লেষণ ক্ষমতার অধিকারী হবেন। সেইজন্যই গবেষকদের জন্মকোষ্ঠীতে সাধারণত শক্তিশালী বুধের উপস্থিতি লক্ষ্য করা যায়।

বুধ গ্রহ নানা যোগাযোগের মাধ্যম যেমন- টেলিফোন, ই-মেল, ক্যুরিয়ার প্রভৃতির নিয়ন্ত্রক। সেইজন্যেই লেখক, জ্যোতিষী, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, গনিতজ্ঞ এবং মিডিয়া ব্যক্তিত্বদের ক্ষেত্রে সাধারণত বুধের শুভ ভাবে অবস্থান লক্ষ্য করা যায়।

৭ম স্থান আমাদের জীবনে বিবাহ, ব্যবসা, অংশীদারি, জীবনসঙ্গী, বিদেশযাত্রা, পেশা প্রভৃতিকে সূচিত করে। ৭ম ভাবে অবস্থিত গ্রহ সাধারণত আমাদের ইচ্ছা ও আশা-আকাঙ্খার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ৭ম ভাবে অবস্থিত যেকোনো গ্রহ লগ্নে সরাসরি দৃষ্টি প্রদান করে কোষ্ঠীর ভিতকে পোক্ত করতে সাহায্য করে।

৭ম স্থানে বুধের অবস্থান আপনাকে তারুণ্যে ভরপুর এক ব্যক্তিত্ব প্রদান করবে। আপনি উত্তম মেধা, যোগাযোগ ক্ষমতা এবং দৃঢ় মানসিকতার অধিকারী করে তুলবে। বুধ যদি মঙ্গলের দ্বারা দৃষ্টিপ্রাপ্ত হয় বা সংযোগে অবস্থান করে, তবে আপনি যুক্তি-বুদ্ধি দ্বারা বিতর্কে সক্ষম হবেন। আপনি একজন ভাল আইনজীবী অথবা আকাউন্টান্ট হতে পারেন। ৭ম স্থানে বুধের এই উপস্থিতি ব্যবসা এবং স্বনিযুক্তি প্রকল্পের ক্ষেত্রেও শুভ।

বুধ আপনাকে যথার্থতা প্রদান করে। তাই ৭ম ভাবে বুধের আগমনের ফলে আপনি আপনার সম্পর্কগুলিকে শক্তিশালী, বৈচিত্র্যময় ও সহজবোধ্য করে তুলতে সক্ষম হবেন। তাই আপনি মার্কেটিং, সেলস প্রভৃতি ক্ষেত্রে লাভবান হবেন।

যদি বুধ নীচস্থ না হয়ে শুভ ভাবে অবস্থান করে, তাহলে তা কিছু শুভ প্রভাব ফেলে যায়। আপনার স্ত্রী বিদেশ থেকে আগত হতে পারেন এবং বিবাহের কারণে আপনি বিদেশে থিতু হতে পারেন।

বুধ স্বাভাবিকভাবেই একটি শুভ ফল্প্রদানকারী গ্রহ। সুতরাং ৭ম ভাবে এর অবস্থান সাধারণভাবে শুভ। আপনার জীবনসঙ্গী একজন মেধাবী, স্মার্ট ও ক্ষুরধার বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হবেন। ৭ম ভাবে বুধের উপস্থিতি সাধারণত আপনাকে অল্পবয়সী জীবনসঙ্গী দেয়। তবে কখনো কখনো তিনি হয়তো বয়সে খুব কম নাও হতে পারেন, তবে শিশুসুলভ ও কৌতুকপ্রিয় মনের অধিকারী হবেন। যদিও ভাল করে বুঝতে গেলে আমাদের নভমসা চার্ট পরীক্ষা করে দেখা প্রয়োজন।

যেসব ব্যক্তির ৭ম স্থানে বুধ অবস্থান করছে, তাদের নিজেদের বিবাহ ও সম্পর্ককে দৃঢ় করার জন্য পুনর্বিবেচনা করে বিশ্লেষণ করা প্রয়োজন। কিন্তু এটাও জানা প্রয়োজন যে, সময়ের সাথে সাথে সম্পর্কের উন্নতি স্বাভাবিকভাবেই ঘটে। একটা সম্পর্ক কখনই কৌশলের দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.

Scroll to Top